
প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৬, ৯:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৬, ৭:০০ এ.এম
কাউনিয়ায় দুম্বা ও গারলের খামার করে সফলতার স্বপ্ন দেখছেন বাহাদুর

রংপুরের কাউনিয়া উপজেলার নিজপাড়া গ্রামে দুম্বা ও গারলের খামার করে সফলতার স্বপ্ন দেখছেন জাকির হোসেন বাহাদুর। মুরগির সেডে দুম্বা ও গারলের খামার করে এলাকার মানুষ কে তাক লাগিয়ে দিয়েছেন সে।
সরেজমিনে নিজপাড়া গ্রামে বাহাদুরের খামারে গিয়ে কথা হয় তার সাথে। তিনি জানান মুরগিতে লস খেয়ে প্রাণী সম্পদ বিভাগের পরামর্শে জামালপুর মাদারগঞ্জ জাহিদুলের খামার থেকে ৩টি গারল ও ১টি দুম্বা কিনে এনে মুরগির সেডেই খামার শুরু করেন। তিনি এখনও তেমন লাভের মুখ না দেখলেও এবছর কোরবানী ঈদে লাভের স্বপ্ন দেখছেন তিনি। বর্তমানে তার খামারে ৩০টি গারল ও ৫টি দুম্বা রয়েছে। তিনি দুম্বা ও গারল গুলো পাকৃতিক ভাবেই লালন পালন করছেন। পশু গুলো বিভিন্ন মাঠে চরানোর জন্য একজন লোক রেখেছেন।
তাকে প্রতিদিন ৪শত টাকা দিতে হয়, এছারাও নিজস্ব বাগানের ঘাস ও ভুষি খাওয়ান। সুস্থ রাখান জন্য প্রাণী সম্পদ বিভাগের পরামর্শে ভ্যাসিন দিয়ে থাকেন। তার এপর্যন্ত প্রায় ৭লাখ টাকা ব্যায় হয়েছে। এবার তার পশু গুলো বিক্রি করলে ১০লাখ টাকার মতো হতে পারে বলে আশা করছেন। তিনি আরও জানান ভেরা এবং গারল চর এলাকায় করতে পারলে বেশী লাভবান হওয়া যাবে।
কারন হিসেবে বলেন চরের অনেক জমি অনাবাদি থাকে সেখানে প্রাকৃতিক খাবার খেয়ে এগুলো বড় হতে পারে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এআরএম আল মামুন জানান, বাহাদুরের খামারটি একটি অনুকরনিয় খামার। প্রাকৃতিক ভাবে খাবার খাইয়ে যে পশু লালন পালন করা যায় এবং লাভের মুখ দেখা যায় এটি তেমন একটি দৃষ্টান্ত।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution