
প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৬, ৪:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৬, ২:০৬ পি.এম
চিলমারীতে বজ্রপাতে প্রাণ গেলো অটো চালকের

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে উপজেলার থানাহাট ইউনিয়নের বজরা তবকপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি নয়ন কুমার।
নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৩৩)। তিনি ওই এলাকার নুরুজ্জামানের ছেলে। এছাড়া তিনি পেশায় একজন অটোচালক।
স্থানীয় বাসিন্দারা জানায়, আজ সকালে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে পুকুরে মধ্যে মাছ ধরতে গেলে আকস্মিক বজ্রপাতে প্রাণ হারায়। পরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পান।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি নয়ন কুমার জানান, বজ্রপাতে মারা যাওয়ার ঘটনা শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution