
প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৬, ১১:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৬, ১০:৩৩ পি.এম
পীরগঞ্জ পৌরসভায় ভিজিএফের চাল না পেয়ে হতাশ স্লিপধারীরা

সরেজমিনে দেখা যায়, পীরগঞ্জ পৌরসভার ভিজিএফের চাল স্থানীয় কছিমন নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নিতে আসা শত শত মানুষের ভিড়| অনেকের হাতে স্লিপ থাকলেও তারা চাল পাননি বলে অভিযোগ করেন| চাল বিতরণে উপজেলা একাডেমিক সুপারভাইজার সাজেদুর বারী থাকার কথা থাকলেও বিকালে তাকে চাল বিতরনের সময় পাওয়া যায় নাই|
পৌরসভা সূত্রে জানা গেছে, এবারের ভিজিএফ কর্মসূচিতে মোট ৪ হাজার ৬২৫টি কার্ড বরাদ্দ দেওয়া হয়| তবে বরাদ্দের স্লিপের তুলনায় অধিকসংখ্যক স্লিপ বিতরণ করায় এ জটিলতা ˆতরি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের|
অভিযোগ রয়েছে, প্রকৃত হতদরিদ্রদের অনেকেই চাল না পেলেও কিছু ব্যক্তি মোটরসাইকেল ও ভ্যানে করে একাধিক বস্তা চাল নিয়ে যেতে দেখা গেছে| এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন অপেক্ষমাণ সাধারণ মানুষ|
পৌরসভার ধনশালা গ্রামের বাসিন্দা অনোয়ারা বেগম বলেন, আমি কার্ড পেয়েছি| সকাল থেইকা বসে আছি, কিন্তু বিকেল ৪টা বাজলেও চাল দিল না| হামরা চাল না পালে ঈদ করমো কেমনে? আরাজী গঙ্গারামপুর গ্রামের নাসিমা বেগম ও ওসমান ফারাজি বলেন, সারাদিন না খাইয়া বসে আছি| আগে একই স্লিপে চাল দিলেও এখন বন্ধ কইরা দিছে| বিকেল পর্যন্ত অপেক্ষা করেও চাল পাইনি| ওসমানপুর গ্রামের তহমিনা বেগম বলেন, গরিব মানুষের জন্য চাল আসছে, কিন্তু আমরা যদি না পাই তাহলে কারা পাইতেছে?
এ বিষয়ে পীরগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম প্রামাণিক বলেন, আমরা অনেক নকল স্লিপ পেয়েছি| এ কারণে সকলকে চাল দেওয়া সম্ভব হয়নি| তবে বরাদ্দকৃত সব চাল বিতরণ সম্পন্ন হয়েছে|
এ প্রসঙ্গে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন জানান স্লিপ নকল হওয়ার কারনে এ জটিলতা সৃষ্টি হয়েছে| বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution