
নীলফামারীর ডিমলায় সরকারি খাদ্য গুদামের খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশিদ ও ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) নবাবের বিরুদ্ধে দৈনিক সকালের বাণী’র প্রথম পাতায়” দুই কর্মকর্তার ঘুষ বাণিজ্যে ক্ষতি দেড় কোটির বেশি” শিরোনামে সংবাদ প্রকাশের পরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের টনক না নড়ায় তড়িঘড়ি করে নিম্নমানের চাল গুদাম থেকে শেষ করতে টিসিবির ডিলারদের দিয়ে এবার পঁচা দুর্গন্ধযুক্ত চাল বিতরণের অভিযোগ উঠেছে এই দুই কর্মকর্তার বিরুদ্ধে। এতে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রহস্যজনকভাবেই রয়েছেন নিরব।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার উপজেলা সদরের মেডিকেল মোড় সংলগ্ন মেসার্স জিয়া ট্রেডার্স টিসিবির পণ্য বিক্রি শুরু করেন।তিনি ৩ হাজার ৫৪২ কার্ডধারীর বিপরীতে খাদ্য গুদাম থেকে চাল পান ১৭ হাজার ৭১০ কেজি। প্রত্যেক কার্ডধারী অন্যান্য পণ্যের সাথে ৫ কেজি করে চাল পাবেন।কিন্তু পণ্য বিক্রির প্রথম দিনেই কার্ডধারীদের মাঝে খাবার অযোগ্য ধুলো লাগা লালছে,পোকা ধরা,পঁচা ও দুর্গন্ধযুক্ত চাল বিতরণ করা হয়।এ সময় কার্ডধারী ইব্রাহীম,রমজান আলীসহ অনেকেই জানান, যে চাল পেয়েছি তা খাওয়ার মত না।এ গুলো গরুকে খাওয়াতে হবে।এর আগেও কখনো ভালো কখনো এমন চাল পেয়েছিলাম।
এইসব পোকা ধরা,পঁচা ও দুর্গন্ধযুক্ত মোটা চাল আপনারা কি খেতে পারবেন? আমরা বিচার দিব আসলে কাকে? সবাই এক।গোপন সুত্রে জানা যায়,খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশিদ ও ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা(ওসিএলএসডি)নবাবের বিরুদ্ধে ধান ছাঁটাইয়ের নামে ঘুষের বিনিময়ে নিম্নমানের চাল খাদ্য গুদামে নেয়ার সংবাদ প্রকাশের পর তারা তড়িঘড়ি করে খাদ্য গুদামে থাকা নিম্নমানের চাল গুলো বিভিন্ন ডিলারদের সরবারাহ করে দ্রুত শেষ করছেন। যাতে ভবিষ্যতে কোনো তদন্ত কমিটি হলে তারা এসে যেন নিম্মমানের চাল খাদ্য গুদামে দেখতে না পান। সিম্নমানের চালের বিষয়ে জানতে চাইলে মেসার্স জিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী ডিলার জিয়ারুল বলেন,খাদ্য গুদাম থেকে যেই চাল পেয়েছি সেই চাল আমরা বিক্রি করছি।এখানে আমাদের কি করার আছে।

ডিমলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) নবাব বিষয়টি অস্বীকার করে বলেন, ইউএনও স্যার, ইউসিএফ (খাদ্য নিয়ন্ত্রক) স্যার, সাংবাদিক ও আমি সেখানে গিয়েছিলাম। এমন অভিযোগতো কেউ করলোনা। এ গুলোর ভিত্তিই নেই। তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান বলেন, টিসিবির চাল আজকে বিতরণ করা হয়েছে তা এমনটা আমার জানা নেই। আপনি নিম্নমানের চাল পেয়েছে এমন কয়েকজনকে নিয়ে আসেন আমি ডিলারকে ডাকছি। এ ছাড়াও আমি আগামী শনিবার টিসিবির ডিলারদের নিয়ে বসব।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution