
গাইবান্ধার সাংস্কৃতিক কর্মীদের দ্বারা প্রতিষ্ঠিত একটি মানবিক সংগঠনের নাম স্বপ্নসিঁড়ি। শারিরীক প্রতিবন্ধী শিশুদের হুইল চেয়ার দিয়ে আসছেন দীর্ঘদিন থেকে। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রিফাতপুর গ্রামের সোহাগ মিয়াকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়। এই গ্রামের জহর আলী ও শেলী বেগম দম্পতির দুই ছেলে এক মেয়ের মধ্যে সোহাগ মিয়া জন্ম থেকে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী।
সোহাগের বাবা-মা স্বপ্নসিঁড়ির কাছে একটি হুইল চেয়ার চেয়ে আবেদন জানালে নাম প্রকাশে অনিচ্ছুক শুভাকাক্সক্ষীর সহযোগিতায় দেওয়া হুইলচেয়ারটি স্বপ্নসিঁড়ির কর্মীরা শিশুটিকে দিয়ে আসে। এ সময় উপস্থিত ছিলেন নৃত্যু প্রশিক্ষক ও ভাওয়াইয়া গানের শিল্পী সিরাজুল ইসলাম সোনা, সংগীত প্রশিক্ষক চুনি ইসলাম, নাট্যকর্মী রেজাউল করিম মুন্না, সাংস্কৃতিক কর্মী হামিদা বানু রিক্তা,হিমানী ইসলাম রোদেলা ও রাইমা।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution