
প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৬, ২:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০২৬, ৫:০১ পি.এম
ঘোড়াঘাটে পুকুরে বেলুন তুলতে গিয়ে শিশুর মৃত্যু

শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার দেওগ্রাম পশ্চিম পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নিরব অনন্ত চন্দ্র বর্মনের একমাত্র ছেলে। পরিবারের আদরের শিশুকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির সামনে খেলছিল নিরব। একপর্যায়ে তার হাতে থাকা বেলুনটি পাশের পুকুরে গিয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, বেলুনটি তুলতে গিয়েই পানিতে পড়ে যায় সে।
নিরবের প্রতিবেশী দাদি ললিতা চন্দ্র রায় বলেন, “দুপুর প্রায় একটার দিকে পুকুরে কিছু একটা ভাসতে দেখি। কাছে গিয়ে বুঝতে পারি, ওটা নিরব। তখন চিৎকার দিলে নিরবের মা দৌড়ে এসে তাকে পুকুর থেকে তুলে আনে।”
পরে স্থানীয় লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। ঘটনার পর পুকুরের পানিতে একটি বেলুন ভাসতে দেখা যায়, যেন সেটিই ছোট্ট নিরবের শেষ খেলনার স্মৃতি হয়ে রয়ে গেছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেলুন নিয়ে খেলতে গিয়ে শিশুটি পুকুরে পড়ে যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution