
পবিত্র ঈদ উল আজহা উপলক্ষ্যে যথা নিয়মে পশু জবাই ও কোরবানীর পশুর চামড়া সংরক্ষণে নীলফামারীতে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মসজিদের ইমাম, এতিমখানা ও হাফেজিয়া মাদরাসা প্রধান এবং পশুর চামড়া ব্যবসায়ীরা অংশ নেন। সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. একেএম ফরহাদ নোমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ’র সভাপতিত্বে প্রশিক্ষণে সঠিক ভাবে চামড়া ছাড়ানো ও লবণ দিয়ে যথাযথভাবে চামড়া সংরক্ষণ বিষয়ক সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন বিসিক নীলফামারী কার্যালয়ের উপ-ব্যবস্থাপক নুরেল হক। প্রশিক্ষণে জানানো হয় চামড়া দেশের গুরুত্বপুর্ন জাতীয় সম্পদ এবং দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত। চামড়া সংরক্ষনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ গুরুত্ব দিয়েছেন। এ কারণে এই বছর সারাদেশে প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
চামড়া যাতে নষ্ট না হয় সেজন্য যথাযথ ভাবে ছাড়ানো এবং সংরক্ষণের জন্য প্রক্রিয়া জানিয়ে দেয়া হচ্ছে সংশ্লিষ্ঠদের। বিসিক নীলফামারী কার্যালয়ের উপ-ব্যবস্থাপক নুরেল হক জানান, এ বছর চামড়া সংরক্ষণের জন্য ৬০ মেট্রিক লবণ বিনামুল্যে দেয়া হবে প্রতিষ্ঠানগুলোতে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution