
শিশু রামিসা, লামিয়া ও আছিয়াসহ দেশব্যাপী শিশু ধর্ষণ, হত্যার প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিতে রংপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার নগরীর প্রেসক্লাবের সামনে সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন বাংলার চোখ মানববন্ধনের আয়োজন করা হয়।
বক্তব্য রাখেন বাংলার চোখের চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফি, এনটিভির রংপুর অফিসের মঈনুল ইসলাম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, নাগরিক কমিটির আহ্বায়ক এড. পলাশ কান্তি নাগ, প্রেসক্লাব বিপনী বিতান ব্যাবসায়ী সমিতির সভাপতি মোশাররফ হোসেন মনি, রাজনৈতিক কর্মী এবিএম মশিউর রহমান, মাহামুদুন নবী প্রমুখ। মানবন্ধনে বক্তারা বলেন, দেশে দিন দিন নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে।
অনেক ঘটনায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। শিশু রামিসা হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution