
রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের একটি দল চারঘাটের শলুয়া ইউনিয়নে লাইলি আক্তারের বাড়িতে এ অভিযান চালায়।
অভিযানে বাড়িটি থেকে ৩৫টি পোটলায় রাখা ৭৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় মফেজ আলী ও লাইলি আক্তার নামের দু’জনকে গ্রেপ্তার করা হয়। সম্পর্কে তারা চাচা-ভাতিজি। বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তার দুই নারী-পুরুষের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তিনি আরও জানান, তারা মাদকবিরোধী অভিযান জোরদার করেছেন। চলতি মাসে বিভাগের আট জেলায় ৫১৬টি মাদক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় সাড়ে পাঁচ শতাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution