
প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ৯:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২৬, ৮:০৯ পি.এম
র্যাবের অভিযানে নীলফামারীতে অনলাইন ভিত্তিক চার জুয়ারু গ্রেফতার

রবিবার মধ্যরাতে (২৪মে) উপজেলার খাতামধুপর ইউনিয়নের তেলিপাড়া এলাকা থেকে জুয়া খেলার সরঞ্জমাদীসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার জুয়ারীরা হলেন ওই এলাকার আইজ উদ্দিন বিশ্বাসের তিন ছেলে মো. সাইফুল ইসলাম, মো. সোহেল রানা, মো. হাছিনুর রহমান ও বাবুল চন্দ্র রায়ের ছেলে রিপন রায়।
তাদের কাছ থেকে জুয়ার কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত ১০টি মোবাইল ফোন, ১টি কম্পিউটার ও নগদ ১লাখ ৪১হাজার টাকা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব নীলফামারী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মো. আশরাফুল কবীর জানান, গ্রেফতার জুয়ারুরা বিভিন্ন অনলাইন জুয়ার প্লাটফর্ম ব্যবহার করে অবৈধ অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিলো।
তারা নগদ, বিকাশ, উপায়সহ বিভিন্ন ফাইনেন্সিয়াল সার্ভিস(এমএফএস) ব্যবহার করে গ্রাহকদের সাথে লেনদেন করতো।
তিনি জানান, থাইল্যান্ড ভিত্তিক অনলাইন ক্যাসিনো চক্রের সাথে তাদের সম্পৃক্ততা ও লেনদেনের সত্যতা পাওয়া গেছে।
র্যাব ক্যাম্প সুত্র জানায়, এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি মামলা করে গ্রেফতার ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. রেজাউল করিম জানান, গ্রেফতার চার জুয়ারুকে থানায় রয়েছে। তাদের আদালতে হাজির করা হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution