
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে গাজা সেবন, চুরির চেষ্টা ও পকেটমারির অভিযোগে দুই ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়। জানা গেছে, সোমবার সকাল ১০টায় উপজেলার আনোড়া এলাকায় অভিযান চালিয়ে গাজা সেবনরত অবস্থায় ও চুরির উদ্যোগকালে আশরাফুল ইসলাম বাবু (পিতা: ইসাহাক আলী), গ্রাম- চন্দরিয়া, থানা- পীরগঞ্জ, জেলা- ঠাকুরগাঁওকে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট মামলা নং ১৫৮/২০২৫-২৬ এ তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়।
এদিকে একইদিন দুপুর ১টা ৩০ মিনিটে বোচাগঞ্জের সেতাবগঞ্জ গরুরহাটে অভিযান চালিয়ে পকেটমার অবস্থায় আলমগীর হোসেন (৪০) (পিতা: মৃত নুর ইসলাম), গ্রাম- বুকডুমা, থানা- বীরগঞ্জ, জেলা- দিনাজপুরকে আটক করা হয়। মোবাইল কোর্ট মামলা নং ১৫৯/২০২৫-২৬ এ চুরির অপরাধে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “ঈদকে সামনে রেখে বিভিন্ন উপজেলা থেকে অপরাধচক্রের সদস্যরা হাট-বাজার ও জনসমাগম এলাকায় এসে চুরি ও পকেটমারির চেষ্টা করছে। এসব অপরাধ দমনে পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution