মঙ্গলবার (২৬ মে) বেলা সাড়ে ১২টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মাঝে এবং দরিদ্র শিক্ষার্থীদের বিশেষ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, “একটি রাষ্ট্র তখনই এগিয়ে যায়, যখন সমাজের প্রতিটি মানুষ উন্নয়নের অংশীদার হয়। সরকার শুধু অনুদান দিয়ে দায়িত্ব শেষ করছে না, বরং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে জনগণকে উৎপাদনশীল শক্তিতে পরিণত করতে কাজ করছে।”
তিনি বলেন, “প্রতিবন্ধী, অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীকে সমাজের বোঝা নয়, সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে। শিক্ষা, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পারলে তারাই দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে সমাজসেবা কর্মকর্তা মাসুদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল আল মামুন কাওসার শেখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের ভারপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার হারেস উদ্দিন, ডাঃ সোলায়মান হোসেন মেহেদী, উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী এবং পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত (ওসি) শহিদুল ইসলাম,
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ৩৩ জন শিক্ষার্থী ও ৫টি অসহায় পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৮০ হাজার টাকার বিশেষ অনুদানের চেক বিতরণ করেন।