
প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ১১:১২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২৬, ৯:১৯ পি.এম
ব্যারিস্টার নওশাদ জমিরের পক্ষে তেঁতুলিয়ায় ১১১টি প্রতিষ্ঠানে অনুদান প্রদান

এ উপলক্ষে আয়োজিত এক চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর প্রধান এবং জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন:উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, উপজেলা যুবদল আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম,সদস্য সচিব জাকির হোসেন, উপজেলা কৃষক দল সভাপতি তাজুল ইসলাম তাজ, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি সাইদুর রহমান বাবলু মিয়া,৩নং সদর ইউনিয়ন এমপি প্রতিনিধি তাজউদ্দীন,১নং বাংলাবান্ধা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি রাসেদ সরকার,৩নং সদর তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন বিপ্লব।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অনুদানপ্রাপ্ত ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এলাকার ধর্মীয় ও শিক্ষার মানোন্নয়নে সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের এই অনুদান অনন্য ভূমিকা রাখবে। তারা এই মহতী উদ্যোগের জন্য সংসদ সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে অতিথিবৃন্দ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution