
প্রিন্ট এর তারিখঃ মে ২৭, ২০২৬, ১০:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২৬, ৬:৪৮ পি.এম
মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ফুলবাড়ীতে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়

বুধবার (২৭ মে) সকাল ৯টায় উপজেলার জেলেপাড়া জামে মসজিদ চত্বরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের জামাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের হাজীর বাজার আহলে হাদিস জামে মসজিদ, বড়লই ভেতর কুটি জামে মসজিদ এবং ফুলবাড়ী সদর ইউনিয়নের কিসামত প্রাণকৃষ্ণ জামে মসজিদের মুসল্লিরা একত্রিত হয়ে অংশ নেন।
ঈদের জামাতে ইমামতি করেন কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা চরবড়াইবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার মো. আব্দুল মালেক।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ফুলবাড়ী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মঞ্জুরুল ইসলাম জানান, মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় ও পশু কোরবানি করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ফুলবাড়ী থানা পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution