
প্রিন্ট এর তারিখঃ মে ৩১, ২০২৬, ১১:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩১, ২০২৬, ৯:৩২ পি.এম
বাসের চাকায় পিষ্ট দুলাল, পরিবারের পাশে ইউএনও

উল্লেখ্য গত শুক্রবার (২৯মে) রাতে আহসান পরিবহনের একটি বাস ধলেশ্বরী টোল প্লাজার নিকট পৌছলে হঠাৎ করে বাসটির ব্রেক ফেল করে। শত চেষ্টা করেও ড্রাইভার যখন বাসিটর নিয়ন্ত্রণ আনতে পারছিলেননা তখন শেষ চেষ্টা হিসাবে বাসের হেলপার দুলাল যাত্রীদের জীবন বাঁচাতে তিনি বাস থেকে নেমে কাঠের গুড়ি ও ভারী জাতীয় জিনিস চাকার নিচে দিয়ে বাসটি থামানোর চেষ্টা করেন। এভাবে বাসটি থামাতে গিয়ে তিনি নিজেই চাকার নিচে পড়ে পিস্ট হয়ে নিজের জীবন দিয়ে বাসটি থামান এবং বাসের যাত্রীরা সকলেই অক্ষত অবস্থায় রক্ষা পায়।
উপজেলা নির্বাহী অফিসার তার জীবন বাজী রেখে যাত্রীদের জীবন বাঁচানোর ঘটনা নজিরবিহীন বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার পরিবারের মঙ্গল কামনা করেন। তিনি পরিবারটিকে আর্থিক সহায়তার আবেদন করার পরামর্শ প্রদান করেন এবং এব্যাপারে তিনি সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। পরে নিহত দুলালের স্ত্রী মোসলিমা খাতুনকে আর্থিক সহায়তা প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution