
প্রিন্ট এর তারিখঃ জুন ১১, ২০২৬, ৯:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৪, ৮:৫৯ পি.এম
ফুলবাড়ীতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবী করে মানববন্ধব করেছেন। বুধবার(১০ সেপ্টেম্বর) বিকেল চারটায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামন থেকে তিনকোণা মোড় রাস্তায় এই মানববন্ধন করেন।
গোলাম মোর্তুজার সঞ্চালনায় উপস্থিততেসিদ্দিকুর বক্তব্য রাখেন আমিনুল ইসলাম, উজ্জ্বল কুমার মোহন্ত, মো. রোকুজ্জামান, আব্দুর রহমান বাবু, মোছা. মোকছেদা বেগম, মোস্তাক আহমেদ, রিয়াজুল ইসলাৃম রন্জু, আশরাফুল হক, খাইরুল সরকার প্রমূখ। বক্তারা বলেন,বৈষম্যবিরোধী অন্তর্বতীকালিন সরকারের কাছে দাবী করেন, স্নাতক পাশ করে অন্যান্য চাকুরীতে ১০ গ্রেড পেলেও প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা ১৩তম গ্রেডে চাকুরী করেন, এটা একটা বিরাট বৈষম্য। তাদেরকেও ১০ম গ্রেড দিতে হবে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়েকে স্বারক লিপি প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution