
কুড়িগ্রামের রৌমারীতে খাবার প্যাকেটে ব্যাঙ পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম একটি ভিডিও প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী রৌমারীর নান্না বিরিয়ানি হাউজের পরিচালক রিয়াজ উদ্দিন। মঙ্গলবার দুপুরের দিকে রৌমারী শাখার বাংলাদেশ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রিয়াজ উদ্দিন বলেন, দীর্ঘ দিন থেকে সুনামের সাথে বিরিয়ানির ব্যবসা করে আসছেন। গত সোমবার একজন গ্রাহক তার দোকানে মোরগ পোলাও পার্সেল নিতে আসেন। এ সময় ওই গ্রাহকের সামনেই তার পছন্দ মতো পাঁচটি পার্সেল তৈরি করে দেওয়া হয়। ঘন্টা দেড়েক পর ওই গ্রাহক এসে বলেন, খাবার প্যাকেটে ব্যাঙ পাওয়া গেছে। বিষয়টি উপজেলা প্রশাসন পর্যন্ত গড়ালে উপজেলা সহকারী কমিশনার (ভূম) কর্মকর্তা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করেন।
তিনি আরও বলেন, আমরা আইনকে শ্রদ্ধা করেই সব কিছু মেনে নিয়েছি। কিছুক্ষণ পর স্থানীয় কয়েকজন সাংবাদিক নিয়ে আমাদের দোকানের সিসি ক্যামেরার ভিডিও দেখি। ওই ভিডিওতে ব্যাঙের কোনো আলামত পাওয়া যায়নি। কিভাবে এরকম ঘটনাটি ঘটল, তা আমরা বুঝতে পারছি না। এ ঘটনায় আমার নান্না বিরিয়ানি প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুন্ন হয়েছে। এমন ঘটনার নিন্দা জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution