
গত ৫দিনে বিদ্যুৎস্পৃষ্টে দিনাজপুরের পার্বতীপুরে তিনজনের মৃত্যু হয়েছে। বৈদ্যুতিক খুটির সঞ্চালন লাইনের তার চুরি করতে গিয়ে দুই চোর ও তুহিন বেকারী’র এক কিশোর ভ্যানচার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে মারা গেছে। এঘটনায় পার্বতীপুর মডেল থানায় তিনটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। পার্বতীপুর মডেল থানা পুলিশ পৃথক দুটি ঘটনাস্থল থেকে বৈদ্যুতিক তার চুরির কাজে ব্যবহৃত প্লাসসহ দুই চোরের লাশ ও সুইচ বোডে বিদ্যুতস্পৃষ্ট হওয়া এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে।
মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ৭টার দিকে পার্বতীপুর শহরের লায়ন্স চক্ষু হাসপাতাল সংলগ্ন তুহিন বেকারী’র তৌহিদ (১৫) নামে এক কিশোর বেকারীর পাশে ভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে গুরুতর আহত হন। পরে, তৌহিদকে উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়ার পথে রাত ৯টার দিকে মারা যায়। নিহত তৌহিদ ‘তুহিন বেকারী’র মালিক আলমের দ্বিতীয় ছেলে। গত মঙ্গলবার (২জুন) ভোরে পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের সোনাপুকুর চাকলা এলাকায় সেচ মটর বৈদ্যুতিক খুটির তার চুরি করতে ইব্রাহিম নবী মন্ডল (৫৫) বিদ্যুতস্পৃস্টে মারা যান। ইব্রাহিম উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের বাঘাচড়া হাজিপাড়া গ্রামের আশারু মন্ডলের ছেলে।
এর আগে, গত ২৬ মে উপজেলার মন্মথপুর ইউনিয়নের কৈব্যতপাড়া গ্রাম থেকে দিপক চন্দ্র দাস (২২) নিখোঁজ হয় দাবী পরিবারের। এরপর, গত ২৯ মে উপজেলার রামপুর ইউনিয়নের জাকেরগঞ্জ এলাকায় বৈদ্যুতিক খুটির নীচ থেকে অর্ধগলিত অবস্থায় দিপক চন্দ্র দাসের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, বৈদ্যুতিক খুটির সঞ্চালন লাইনের তার চুরি করতে গিয়ে বিদ্যুতস্পৃস্টে দিপক চন্দ্র দাস ও ইব্রাহিম নবী মন্ডলের মৃত্যু হয়েছে। বৈদ্যুতিক খুটির তার চুরির কাজে ব্যবহৃত দুটি প্লাসসহ তাদের লাশ উদ্ধার হয়। তারা দুইজনে আন্ত:জেলার চোর। সুইচ বোডে বিদ্যুতস্পৃষ্ট এক কিশোরের মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক তিনটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution