
টেকসই কৃষি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। বৃহস্পতিবার নীলফামারীর সৈয়দপুর উপজেলার পোড়ারহাট বাজারের মাঠে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত। উক্ত কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার মোট ৪৫ জন কৃষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপত্বি করেন মো. আ. মজিদ ডিলার। ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মোফাখাইরুল ইসলাম (রিজিওনাল সেলস্ ম্যানেজার, দিনাজপুর রিজিওন) প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেন।
তিনি ব্র্যাক সিডের সবজি বীজ ধান, আলু, সবজি, ভুট্টা, বায়োপেস্টিসাইড সহ সকল বীজের আধুনিক কলা-কৌশল নিয়ে বায়ো-পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক বিস্তারিত ও সুফল নিয়ে আলোকপাত করেন। কৃষকের আগামী দিনের সোনালী হাসি মুখের প্রত্যায়ে চলতি অর্থ বছর শেষে আগামী দিনও সাথেই থাকবেন বলে আশা ব্যক্ত করেন। বায়োপেস্টিসাইড ব্যবহার করলে মাটির উর্বরতা রক্ষা পায়, ফসলের গুণগত মান উন্নত হয় এবং মানবস্বাস্থ্যের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে এসব গুনাগুন তুলে ধরে আলোচনা করেন তিনি।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে আঃ রহিম এএসও নীলফামারী ১, সহায়তায় তারাগঞ্জ টেরিটরি সেলস অফিসার কৃষ্ণ কুমার পাল। ব্র্যাক সিডের ডিলার আ. মজিদ মাঠ পর্যায়ে কৃষকদের সার্বিক যোগাযোগসহ অনষ্ঠানে বক্তব্য পেশ করেন।
কর্মশালায় কৃষিতে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব, উপকারিতা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার ওপর বিস্তারিত আলোচনা করা হয়। কৃষিতে বায়োপেস্টিসাইড ব্যবহার করলে মাটির উর্বরতা রক্ষা পায়, ফসলের গুণগত মান উন্নত হয় এবং মানবস্বাস্থ্যের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে। এ ছাড়াও ব্র্যাকের উদ্ভাবিত ধান বীজ, সবজি বীজ, ভূট্টা বীজ, আলু বীজ এবং বিভিন্ন ধরনের বায়োপেস্টিসাইড নিয়ে অবহিত করেন। কর্মশালা শেষে ৪৫ জন মডেল চাষির মাঝে সবজি বীজ ও বায়ো পেস্টিসাইড কীটনাশক বিনামূল্যে বিতরণ করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution