
প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৪, ২০২৬, ৮:৪৯ পি.এম
ফুলবাড়ীতে নদীতে ডুবে শিশুর মৃত্যু

বুধবার (৩ জুন) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের নীলকমল নদ থেকে ফায়ার সার্ভিসের একটি দল শিশুটির মরদেহ উদ্ধার করে।
নিহত মুনতাহা জান্নাত একই উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোচাবাড়ি গ্রামের আব্দুল মতিন ও মিম দম্পতির কন্যা।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার (৩ জুন) শিশু মুনতাহা জান্নাত তার বাবা-মার সঙ্গে একই উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ চর বড়ভিটা পাঠানটারী গ্রামে তার নানা গফুর মিয়ার বাড়িতে বেড়াতে যায়।
সেখানে থাকাকালীন সময়ে এক পর্যায়ে বাবা-মাসহ ওই পরিবারের সদস্যদের অজান্তে শিশুটি বাড়ির কাছেই নীলকমল নদের পানিতে ডুবে নিখোঁজ হন।
পরে শিশুটির বাবা-মা ও নানা বাড়ির লোকজন আশেপাশে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।
এক পর্যায়ে কোথাও খুঁজে না পেয়ে তাদের সবার ধারণা নীলকমল নদে থাকতে পারেন।
পরে ফুলবাড়ী ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত সাড়ে ৮টা দিকে নীলকমল নদ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
মেয়ের মরদেহ দেখে বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েন। মুহূর্তে দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান নাইম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution