
প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:৩৯ পি.এম
মা নিখোঁজের ২ দিন পর স্বয়ং ঘরের মেঝেতে পুঁতে রাখা মরদেহ উদ্ধার

নীলফামারীর কিশোরগঞ্জে নিখোঁজের দুইদিন পর স্বয়ং ঘরের মেঝেতে পুঁতে রাখা মারুফা বেগম (৬০) নামে এক মায়ের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়। বুধবার (৩ জুন) রাত ১২ টার দিকে বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা ময়দান পাড়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মারুফা বেগম ওই এলাকার মৃত আশরাফ আলীর স্ত্রী ও তিন সন্তানের জননী। নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, মারুফা বেগমের ছোট ছেলে লাভিন মিয়া ঢাকায় একটি প্রাইভেট কোম্পানি তে চাকরি করার সুবাদে তিনি বড় ছেলে জুয়েল মিয়াসহ বাড়িতে থাকতেন। গত সোমবার থেকে হঠাৎ করে মারুফা বেগম নিখোঁজ হয়ে যায়। লাভিন মিয়া মা নিখোঁজের খবর শুনে ঢাকা থেকে ফিরে এসে তার মাকে খোঁজাখুঁজি করে কোথাও সন্ধান পায়নি। লাভিন মিয়ার স্ত্রী গতকাল নিজের ঘরের বিছানা গোছাতে গিয়ে ঘরের মেঝেতে রক্ত ও আর একটি জায়গায় মাটি ফাটল দেখতে পেয়ে লাভিন মিয়াকে জানায় লাভিন মিয়া ঘটনার দৃশ্য নিজ চোখে দেখে সন্দেহ বেড়ে যায় এরপর লাভিন মিয়া থানায় এসে পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিছানার তোশকের নিচে রক্ত ও ঘরের মেঝেতে রক্ত সহ ফাটল দেখতে পায়।
পরবর্তীতে ফায়ার সার্ভিসের সহায়তায় ঘরের মেঝে খুঁড়ে মারুফা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। তবে এঘটনায় নিহতের ছোট ছেলের অভিযোগ তার বড়ভাই জুয়েল মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রেখেছেন।
নিহতের ছোট ছেলে লাভিন মিয়া বলেন, আমি ঢাকা থেকে এসে শুনি আমার মায়ের সঙ্গে বড় ভাইয়ের স্ত্রীর ঝগড়া হয়েছিল। বড়ভাইয়ের স্ত্রী রাগ করে সেদিন তার বাবার বাড়িতে চলে যায়। সেদিন থেকে আমার মা নিখোঁজ। গতকাল আমার স্ত্রী ঘরে গিয়ে বিছানার তোশকের নিচে রক্ত ও ঘরের ভিতরে মেঝেতে ফাটল দেখতে পেয়ে আমাকে জানায়। পরে আমি বিষয়টি পুলিশকে জানাই। আমার মা নিখোঁজের পর থেকে আমার বড়ভাই আত্মগোপন রয়েছে। আমার ধারণা আমার বড়ভাই মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রেখেছে।
নিহতের নাতনি লিমা আক্তার বলেন আমার নানি কে আমার বড় মামা জুয়েল হত্যা করেছে তার স্ত্রী পুত্র কেউ এই ঘটনায় জড়িত ছিল না সেজন্য তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন। এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, গতকাল নিহতের ছোট ছেলে থানায় এসে বিষয়টি জানালে আমরা ঘটনাস্থলে যাই। পরে ঘরের ভিতরে রক্ত ও মেঝেতে ফাটল দেখে ফায়ার সার্ভিসের সহায়তায় মেঝে খুঁড়ে তার মরদেহ উদ্ধার করি। তিনি আরও বলেন, নিহত মারুফা বেগম দুইদিন ধরে নিখোঁজ ছিল। আমরা বিষয়টি তদন্ত করছি, তদন্ত শেষে এঘটনায় কে ওই বৃদ্ধাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রেখেছে মূল রহস্য উদঘাটন করে প্রকৃত আসামীকে গ্রেপ্তার করা হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution