
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। তবে কন্যাসন্তানের জন্মের সুখবরটি তাৎক্ষণিকভাবে প্রকাশ না করে প্রায় ২৫ দিন পর ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। গতকাল শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে বুবলী জানালেন, গত ১১ মে তিনি একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকের নাম রাখা হয়েছে শার্লিন খান। ফেসবুক পোস্টে বুবলী লেখেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। একই সঙ্গে তিনি মেয়ের জন্য সবার কাছে দোয়া কামনা করেন এবং শুভেচ্ছা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বুবলীর এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। ভক্ত-অনুরাগী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা নবজাতক কন্যা এবং তার পরিবারের জন্য শুভকামনা জানান। এদিকে, কন্যাসন্তানের জন্মের মধ্য দিয়ে অভিনেতা শাকিব খান তৃতীয় সন্তানের বাবা হয়েছেন। এর আগে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে শাকিব খান ও বুবলীর ছেলে শেহজাদ খান বীর জন্মগ্রহণ করে। যদিও সন্তানের বিষয়টি তারা প্রকাশ্যে আনেন ২০২২ সালে। এবারও একই পথ অনুসরণ করে কন্যাসন্তানের জন্মের খবর প্রায় ২৫ দিন গোপন রাখার পর আনুষ্ঠানিকভাবে জানালেন বুবলী। নতুন অতিথির আগমনে আনন্দিত পরিবারের জন্য শুভকামনা জানিয়েছেন ভক্তরা।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution