
প্রিন্ট এর তারিখঃ জুন ৭, ২০২৬, ১২:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২৬, ১০:৫৮ পি.এম
কাউনিয়ায় তিন মাদক সেবনকারীর কারাদণ্ড

রংপুরের কাউনিয়ায় তিন মাদক সেবনকারী কে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল বালাপাড়া ইউনিয়নের খোপাতি গ্রামের মৃত্যু সোনা মিয়ার পুত্র মাদক সেবনকারী রেজাউল হক, একই গ্রামের মৃত্যু মনজুরুল ইসলামের পুত্র মোহাম্মদ আলী এবং পূর্ব চান্দঘাট গ্রামের আব্দুল কাদেরের পুত্র ফারুক কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি শিয়াব উদ্দিন বলেন তিন মাদক সেবনকারী কে শুক্রবার রাতে নিজ এলাকা থেকে মাদক সেবনের সময় হাতে নাতে গ্রেফতার করা হয়। পরে শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতে সাজা হওয়ায় তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution