আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে দেওয়ার পর বিসিবির অ্যাডহক কমিটি করে দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। সেই কমিটির প্রধান ছিলেন তামিম। অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দুই মাস দায়িত্ব পালন করেছেন তিনি। সেই কমিটির অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বিসিবির নির্বাচনে তামিম লড়েছেন ক্লাব ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে বিপুল ভোটে জয় পেয়েছেন তামিম। ১২টি পরিচালক পদের বিপরীতে এই ক্যাটাগরিতে লড়েছেন ১৬ জন। তামিম নির্বাচিত হয়েছেন সবচেয়ে বেশি ৭৩ ভোট পেয়ে।
এদিকে পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ার পর নির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হন তামিম। যদিও সভাপতি হিসেবে নির্বাচিত হতে ভোটের প্রয়োজন পড়েনি। কেননা তামিমই একমাত্র প্রার্থী ছিলেন।
ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা: মাহবুব শামীম, সাকেফ আহমেদ সালাম।
ক্লাব ক্যাটাগরিতে হেরে যাওয়া প্রার্থীরা হলেন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফরজুর মিতু এবং মেজর ইমরোজ আহমেদ। এই ক্যাটাগারিতে পরিচালক পদ ছিল ১২ টি। ১২টি পদের বিপরীতে লড়েছেন ১৬ জন। এই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ভোত পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। তিনি পেয়েছেন ৭৩ ভোট। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইশরাফিল খসরু।
এদিকে মাসুদুজ্জামান ৭০ এবং ফয়সাল ইয়াসির পেয়েছেন ৬৮ ভোট। ফাহিম সিনহা এবং শানিয়ান তানিম ৬৬টি করে ভোট পেয়েছেন। আসিফ রাব্বানী ৬৪, মির্জা ইয়াসির আব্বাস ৬৩ টি ভোট পেয়েছেন। রফিকুল ইসলাম ৫৩ এবং ড. শামীম ৪১ ভোট পেয়েছেন।

