
ক্যারিয়ার ডেস্কসকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কঠোর পরিশ্রম, মাস শেষে বেতনের অপেক্ষা, আর সঞ্চয়ের খাতা প্রায় শূন্য, এটাই অনেকের বাস্তবতা। অথচ একই সমাজে এমনও মানুষ আছেন, যাঁদের সম্পদ যেন সময়ের সঙ্গে বাড়তে থাকে। প্রশ্ন হলো, এই পার্থক্য কি কেবল ভাগ্যের? নাকি এর পেছনে আছে ভিন্ন কোনো কৌশল? আসলে বড় পার্থক্যটি হলো চিন্তাভাবনা ও আর্থিক বোঝাপড়ায়। ধনী পরিবারের সন্তানেরা যেসব আর্থিক ধারণা শৈশবে শেখে, সাধারণ মানুষ অনেক সময় তা জীবনের শেষ প্রান্তে গিয়ে অনুধাবন করেন। নিচে তেমন ১০টি গুরুত্বপূর্ণ কৌশল তুলে ধরা হলো—
সম্পদই আয়, দায় মানে খরচ
সাধারণ মানুষ এমন জিনিস কেনেন, যেগুলোর মূল্য সময়ের সঙ্গে কমে যায়, যেমন গাড়ি, গ্যাজেট বা বিলাসদ্রব্য। অন্যদিকে আর্থিকভাবে সচেতন মানুষ সেই খাতে বিনিয়োগ করেন, যেখান থেকে আয় আসে, যেমন ব্যবসা, শেয়ার বা রিয়েল এস্টেট। তাঁরা চান, তাঁদের টাকা নিজেই আরও টাকা তৈরি করুক।
সময়ই সবচেয়ে মূল্যবান সম্পদ
অনেকে সব কাজ নিজের হাতে করতে চান। কিন্তু সফল মানুষ সময়কে সর্বোচ্চ গুরুত্ব দেন। তাঁরা কম গুরুত্বপূর্ণ কাজ অন্যদের দিয়ে করিয়ে নেন, যাতে নিজের সময় বড় সিদ্ধান্ত, উন্নয়নমূলক কাজ বা বিশ্রামের জন্য ব্যবহার করতে পারেন।
সফল ব্যক্তিদের জীবনের দশটি অভ্যাসসফল ব্যক্তিদের জীবনের দশটি অভ্যাস
সব ঋণ সমান নয়
ঋণকে অনেকে কেবল বোঝা হিসেবে দেখেন। কিন্তু আর্থিকভাবে সচেতনরা ‘ভালো ঋণ’ ও ‘খারাপ ঋণ’-এর পার্থক্য বোঝেন। তাঁরা উৎপাদনশীল খাতে ঋণ ব্যবহার করে আয় বৃদ্ধি করেন।
নেটওয়ার্কই নেট ওয়ার্থ
কেবল কঠোর পরিশ্রমই যথেষ্ট নয়। সঠিক মানুষের সঙ্গে সম্পর্কও বড় ভূমিকা রাখে। কারণ অনেক সুযোগই আসে বিশ্বাসযোগ্য সম্পর্ক ও পেশাগত যোগাযোগের মাধ্যমে।
কর ব্যবস্থার জ্ঞানও সম্পদ
চাকরিজীবীরা সাধারণত উচ্চ হারে কর দেন, অথচ ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা আইনসম্মত উপায়ে কর ব্যবস্থাপনা করে থাকেন। কর কাঠামোর সঠিক জ্ঞান আর্থিক পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত
বেশি সময় কাজ করলেই সফলতা আসে, এমন ধারণা সব সময় সত্য নয়। বরং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং নিজের মানসিক ও শারীরিক শক্তি সংরক্ষণ করা বেশি গুরুত্বপূর্ণ।
আর্থিক শিক্ষা শ্রেষ্ঠ উত্তরাধিকার
অনেকে সন্তানদের জন্য সম্পদ রেখে যেতে চান। কিন্তু সফল মানুষেরা মনে করেন, সবচেয়ে বড় সম্পদ হলো আর্থিক জ্ঞান, যা সঠিকভাবে ব্যবহার করতে না পারলে বড় সম্পদও নষ্ট হয়ে যেতে পারে।
ব্যর্থতা মানে শেখার ধাপ
ঝুঁকি এড়িয়ে চলা নিরাপদ মনে হলেও, তা বড় সাফল্যের পথে বাধা হতে পারে। সফল মানুষ ব্যর্থতাকে অভিজ্ঞতা হিসেবে দেখেন এবং সেটিকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করেন।
একা নয়, দলগতভাবে এগোনো
কোনো বড় সফলতাই একক প্রচেষ্টায় আসে না। মেন্টর, উপদেষ্টা ও বিশেষজ্ঞদের সহযোগিতা গ্রহণ করাকে তাঁরা বিনিয়োগ হিসেবে বিবেচনা করেন। সঠিক আর্থিক জ্ঞান, পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা অর্জন করলে যে কেউ ধীরে ধীরে নিজের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে পারেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution