
৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ উপলক্ষে আয়োজিত ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় উপজেলা, জেলা এবং বিভাগে ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখেছে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদে বিজ্ঞানী "আ ন ম আতিফ আল হাসান কাব্য" উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের পর বিভাগীয় পর্যায়ে রংপুর বিভাগের আট জেলার প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান লাভ করেছে পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র কাব্য।
আ ন ম আতিফ আল হাসান কাব্য’র বাবা মরহুম অহিদুজ্জামান রিওন সাবেক সহকারী শিক্ষা অফিসার এবং মাতা মোছাঃ আবিদা সুলতানা সাগরিকা পীরগঞ্জ সরকারি শাহ আব্দুর রউফ কলেজের প্রভাষক। সে ২০২৭ সালের এস এস সি পরীক্ষার্থী। বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছে কাব্য। তার এ অসাধারণ সাফল্যে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়সহ সমগ্র পীরগঞ্জবাসী গর্বিত।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution