
উত্তর আমেরিকায় শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে বিশ্বকাপের উন্মাদনা। সাধারণ দর্শকদের মতো শোবিজ অঙ্গনেও শুরু হয়েছে প্রিয় দল নিয়ে আলোচনা। সেই আলোচনায় নতুন করে উঠে এসেছে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের নাম।
তবে শাকিব খান আসলে আর্জেন্টিনার সমর্থক নাকি ব্রাজিলের? এ নিয়ে ভক্তদের মধ্যে দেখা দিয়েছে বিভ্রান্তি। কারণ ভিন্ন সময়ে তিনি দুই দলের পক্ষেই সমর্থনের কথা বলেছেন। ২০১৮ সালে এক সাক্ষাৎকারে শাকিব খান নিজেকে আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচয় দেন। সে সময় তিনি বলেছিলেন, একসময় নিয়ম করে প্রতিদিন ফুটবল খেলতাম। এখন আর সেই সুযোগ হয় না। মাঠে খেলার সময় নিজেকে ম্যারাডোনা মনে করতাম। তার মতো ফুটবল খেলার চেষ্টা করতাম। তখন থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক।
তবে ২০১৪ সালে দেশের একটি ইংরেজি দৈনিকের ফটোশুটে অংশ নিয়ে তিনি নিজেকে ব্রাজিলের সমর্থক বলে উল্লেখ করেছিলেন। তখন শাকিবের ভাষ্য ছিল, ‘ছোটবেলা থেকেই আমি ব্রাজিলের সমর্থক। নেইমারের খেলা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে।’ এদিকে ২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা জয়ের পর আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে সামাজিকমাধ্যমে একটি পোস্টও করেছিলেন শাকিব খান। সেখানে তিনি লিখেছিলেন, একটি দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন, যা অর্জন করা ভীষণ প্রয়োজন ছিল।
অভিনন্দন আর্জেন্টিনা এবং লিওনেল মেসি; অনেকদিন পর একটি আন্তর্জাতিক গৌরব অর্জন করায়। ফলে শাকিব খানের বর্তমান সমর্থনের অবস্থান নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে এখন শাকিব খান এসব নিয়ে সরাসরি কথা বলেন না।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution