
প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ৯:১১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২৬, ৪:৪৬ পি.এম
ভূরুঙ্গামারী-ঢাকা দুরপাল্লার বাস সার্ভিস পুনরায় চালুর দাবিতে বিএনপির মানববন্ধন

ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী দুরপাল্লার দিবা এবং নৈশ কোচ সার্ভিস পুনরায় চালুর দাবিতে মানব বন্ধন করেছে উপজেলা বিএনপি ও সর্বস্তরের জনসাধারণ। শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপি ও সর্বস্তরের জনগনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ সরকার , যুগ্ন আহবায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, বিএনপির প্রবীণ নেতা কাজী নিজাম ও উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্তসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। উপজেলার আন্ধারীঝাড় এলাকায় বাস পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বাস সার্ভিস বন্ধ থাকায় সীমান্তবর্তী এ উপজেলার মানুষের রাজধানীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।বক্তারা অবিলম্বে দুরপাল্লার বাস সার্ভিস পুনরায় চালুর দাবি জানান।
মানববন্ধনে উপজেলা বিএনপি, অঙ্গ, সহযোগী সংগঠন,, উপজেলার ১০টি ইউনিয়নের বিপুলসংখ্যক বিএনপির নেতা কর্মী ও সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution