
প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ১২:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২৬, ৯:২৫ পি.এম
কাউনিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কাউনিয়া উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৩ জুন )দুপুরে কাউনিয়া বালিকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট ফজলুর রহমান ফারুক, বালাপাড়া ইউনিয়ন জামায়াতের আমির ও বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের এই বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং পরিচর্যার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution