
প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ১০:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২৬, ৯:৫৯ পি.এম
জনবান্ধব বাজেট ঘোষণায় উলিপুরে ছাত্রদলের স্বাগত মিছিল

“শিক্ষা, ঐক্য, প্রগতি—সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ” স্লোগানে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে কুড়িগ্রামের উলিপুরে স্বাগত মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উলিপুর উপজেলা ও পৌর শাখা।
শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৫টায় উলিপুর শহরে আয়োজিত এ মিছিলে উপজেলা ও পৌর ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, “গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায়” ২০২৬-২৭ অর্থবছরের বাজেট দেশের শিক্ষা, কর্মসংস্থান, কৃষি ও যুবসমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা জনবান্ধব ও সৃজনশীল বাজেট ঘোষণার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মেহেদি হাসান মারুফের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান বিপুল, যুগ্ম-আহ্বায়ক রমজান আলী কবির ও আসাদুজ্জামান লিখন, পৌর ছাত্রদলের আহ্বায়ক ওয়াসিম আকরাম রুম্মন, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, সদস্য সচিব শামিউল ইসলাম শামীম, যুগ্ম-আহ্বায়ক আবুল হাসানাত রাজিব ও একরামুল সরকার বাবু এবং পৌর যুবদলের আহ্বায়ক আপন আলমগীর।
বক্তারা দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution