
প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ৮:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৪, ৭:০৮ পি.এম
ঢাকাসহ পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজধানী ঢাকাসহ পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টির ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমি ধ্বসের আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এর দেওয়া ভারী বর্ষণের সতর্কতায় এ তথ্য জানান। আবহাওয়া অফিস জানায়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও শনিবার সকাল ৯টার মধ্যে ভারী (৪৪-৮৮ মিলিমিটার) অতি ভারী (৮৯ মিলিমিটার) বর্ষণ হতে পারে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনাও রয়েছে বলে জানায় সংস্থাটি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution