
ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্বে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে ব্রাজিল জয়ে ফেরায় সাধারণ সমর্থকদের মতো স্বস্তি প্রকাশ করেছেন বিনোদন অঙ্গনের তারকারা। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্রয়ের পর হতাশ হয়েছিলেন তারা। তবে তাদের দুশ্চিন্তা অনেকটাই কেটে গেছে। হলুদ জার্সিধারীদের পক্ষে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকে।
অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি ম্যাচ চলাকালীন ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন। তিনি বলেছেন, ‘আমি ছোটবেলা থেকেই ব্রাজিলের সাপোর্ট করি। তখন খেলা অতটা বুঝতাম না। না বুঝেই সাপোর্ট শুরু করেছিলাম। ছোটবেলা থেকে দেখতাম ভাইয়া আর বাবা ব্রাজিলের সাপোর্টার। আমারও কাকার প্রতি মুগ্ধতা ছিল। সব মিলিয়ে ব্রাজিল সাপোর্ট করি। প্রথম ম্যাচের পর ব্রাজিল ঘুরে দাঁড়িয়েছে এটা আশার কথা। এখন শুধু ধারাবাহিকভাবে জয় চাই।’
চিত্রনায়িকা দীঘি আনন্দ নিয়ে লিখেছেন, ‘চলুন, ব্রাজিলের জন্য গলা ফাটাই।’ নির্মাতা কাজল আরেফিন অমি ম্যাচ শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘এখন থেকে মুখে কিছু কমু না।’ উপস্থাপক নীল হুরেরজাহান ম্যাচ-পরবর্তী বিশ্লেষণ দিয়েছেন এভাবে, ‘ব্রাজিল চেনা ছন্দে ফিরেছে এবং গ্রুপ পর্বে এখন শীর্ষস্থানে রয়েছে।’ আরেক উপস্থাপক মৌসুমী মৌ ব্রাজিলের জার্সি পরে উচ্ছ্বাস নিয়ে জয় উদযাপন করেন। গায়িকা বিউটি ভিডিও বার্তায় ব্রাজিলকে শুভেচ্ছা জানিয়েছেন। তার সন্তানও ব্রাজিল সমর্থক। সেলেসাওদের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution