
প্রিন্ট এর তারিখঃ জুন ২২, ২০২৬, ৭:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৬, ৪:০৭ পি.এম
গঙ্গাচড়ায় ‘পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

রংপুরের গঙ্গাচড়ায় ২০২৫-২৬ অর্থবছরে "প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)" প্রকল্পের আওতায় উৎসবমুখর পরিবেশে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিশ্ব ব্যাংক ও ইফাদ এর সম্পৃক্ততায় উপজেলা মডেল মসজিদ হল রুমে এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ রুবেল হুসেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: সিরাজুল ইসলাম ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর অঞ্চলের পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার , সহকারি কমিশনার (ভূমি) হামিদুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মাহফুজার রহমান,উপজেলা সমবায় অফিসার আবতাবুজ্জান চয়ন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমীর নায়েবুজ্জামান গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মো: মাহফুজার রহমান,গঙ্গাচড়া প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সুজন আহমেদ, প্রেসক্লাবের সভাপতি আব্দুল মজিদ, ও গঙ্গাচড়া প্রেস্লাবের সভাপতি সাজু আহমেদ লালপ্রমুখ।
এসময় অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের কৃষি উদ্যোক্তা, সফল চাষী এবং কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই কংগ্রেসে বক্তারা বলেন, পরিবেশবান্ধব ও আধুনিক টেকসই কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার উন্নয়ন, কৃষকের স্বাস্থ্য সুরক্ষা এবং গ্রামীণ অর্থনীতিতে কৃষির ইতিবাচক রূপান্তর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ।
আয়োজক সূত্রে জানা গেছে, এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে প্রান্তিক কৃষকদের আধুনিক চাষাবাদে উদ্বুদ্ধ করা এবং উৎপাদিত ফসলের সঠিক বাজারজাতকরণের মাধ্যমে তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution