
প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ১:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৪, ১১:০৬ পি.এম
বিএনপির অফিস ভাংচুরের ঘটনায় আ.লীগ ও ছাত্রলীগের আটক ৩

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু ও ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদকে আটক করেছে পুলিশ। বুধবার (০৩ অক্টোবর) রাত ১২টার দিকে হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরুকে হাতীবান্ধা তেল পাম্প এলাকা থেকে ও ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদকে দইখাওয়া বাজার এলাকা থেকে আটক করে পুলিশ। একই সাথে সফিকুল ইসলাম নামে এক যুবলীগ কর্মীকে আটক করে।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন মিরু হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জাহিদুল ইসলাম জাহিদ ভেলাগুড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। জানা গেছে, লালমনিরহাটের মহেন্দ্রনগরের বুড়িরবাজার বিএনপির পার্টি অফিস ভাংচুর মামলায় হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু ও ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদকে আটক করা হয়। এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, লালমনিরহাটের মহেন্দ্রনগর বুড়িরবাজার পার্টি অফিস ভাংচুর মামলায় তাদের আটক করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution