
কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং মেধা বিকাশে অনুপ্রাণিত করার লক্ষ্যে কুড়িগ্রামের উলিপুরে ৪৯ জন শিক্ষার্থীর মধ্যে ‘ফুল শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. আরিফ।
এছাড়া উপস্থিত ছিলেন উলিপুর সরকারি কলেজের অধ্যক্ষ আবু জোবায়ের আল মুকুল, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতেমা তোকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিক, ফাইট আনটিল লাইট (ফুল)-এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের, উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আফিয়া তাসনিম বলেন, এই বৃত্তির জন্য আমি অনেক পড়াশোনা করেছি। বৃত্তি পেয়ে আমি খুব খুশি। বড় হয়ে আমি ডাক্তার হতে চাই।
অভিভাবক আ. আউয়াল আলী বলেন, আমার ছেলে ফুল শিক্ষাবৃত্তি পেয়েছে। ইউএনও স্যারের উপস্থিতি শিক্ষার্থীদের আরও বেশি উৎসাহিত করবে। এ ধরনের আয়োজন আরও বেশি হওয়া দরকার। ফুলকে ধন্যবাদ জানাই। ফাইট আনটিল লাইট (ফুল)-এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের জানান, সংগঠনটি গত ২৯ বছর ধরে কুড়িগ্রাম অঞ্চলে টেকসই শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা ও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সম্মিলিত সহযোগিতার মাধ্যমে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা আরও এগিয়ে যাবে।
ইউএনও এ. টি. এম. আরিফ বলেন, এই অনুষ্ঠানে এসে জানতে পারলাম, ফাইট আনটিল লাইট (ফুল) দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম অঞ্চলে নানা জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। আজকের ফুল শিক্ষাবৃত্তি কার্যক্রমটি অত্যন্ত প্রশংসনীয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা আরও বেশি অনুপ্রাণিত ও উৎসাহিত হবে। আমি ফুলের সার্বিক মঙ্গল কামনা করছি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution