
প্রিন্ট এর তারিখঃ জুন ২৩, ২০২৬, ১০:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৬, ৭:১৭ পি.এম
রাজারহাট বজ্রপাতে গৃহবধূ আহত, হাসপাতালে ভর্তি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বজ্রপাতে এক গৃহবধূ আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের চাঁন্দামারী (রামশিং) এলাকায় এ ঘটনা ঘটে। আহত হওয়ার পর স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত গৃহবধূ ওই এলাকার মাছের পোনা ব্যবসায়ী সাইদুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়,বিকেলে এলাকায় বৃষ্টি ও বজ্রসহ আবহাওয়া বিরূপ হয়ে উঠলে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় তিনি বজ্রপাতে আহত হন। ঘটনার পরপরই পরিবারের সদস্য ও এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে অটোরিকশাযোগে দ্রুত রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন।
স্থানীয়রা জানান,গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি ও বজ্রপাত হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে খোলা মাঠ,কৃষিজমি ও নদী তীরবর্তী এলাকায় অবস্থানকারীরা বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন।
এদিকে বজ্রপাতের ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আহত গৃহবধূর শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা না গেলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution