
অপপ্রচার ও শিষ্টাচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে নীলফামারী জেলা যুবদল। মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে এই মিছিল অনুষ্ঠিত হয়। শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয় থেকে শুরু করে মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে ফিরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
জেলা যুবদলের সদস্য সচিব শাহাদত হোসেন চৌধুরী, সদর উপজেলা যুবদলের আহবায়ক শামীম শাহ আলম তমু ও সদস্য সচিব রাশেদ উদ দৌলা রাশেদ, পৌর যুবদলের আহবায়ক তৌহিদুজ্জামান তৌহিদ ও সদস্য সচিব আবু সাঈদ বাবু বক্তব্য দেন। বক্তারা বলেন, জনগণ আওয়ামীলীগকে বিতারিত করেছে। কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এই দলটির। এখন তারা অপরাজনীতি শুরু করেছে, বিশৃঙ্খলা করার সাহস দেখাচ্ছে। কোন ভাবেই অরাজকতা আমরা সহ্য করবো না এমনকি প্রতিহত করা হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution