
২০২৬ ফিফা বিশ্বকাপের মেগা ফাইনালকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। এরই মাঝে ফাইনালে এক বিশেষ চমকেরকথা জানিয়ে আলোচনা নতুন মোড় দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ট্রফি প্রদান মঞ্চে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্টডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেই চ্যাম্পিয়ন দলের হাতে সোনালী ট্রফিটি তুলে দেবেন বলে নিশ্চিত করা হয়েছে।
সম্প্রতি 'ফক্স অ্যান্ড ফ্রেন্ডস' নামের একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে ইনফান্তিনো জানান, ফাইনালে তাদের সঙ্গে স্বয়ং মার্কিনপ্রেসিডেন্ট উপস্থিত থাকবেন এবং যৌথভাবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন।
চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পকে গ্যালারিতে সরাসরি দেখা না গেলেও, তার প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা নিয়মিতইমাঠে আসছেন।
যেমন, লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে ৪-১ গোলের দাপুটে জয়ের দিন ফিফা সভাপতির পাশেই বসাছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফিফা প্রধান ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার সুসম্পর্ক বেশ পুরোনো। বিশ্বকাপের প্রস্তুতি পর্ব চলাকালীন ওভাল অফিসে তাদের একাধিকবৈঠকও হয়েছে।
এর আগে গত বছর ক্লাব বিশ্বকাপের শিরোপাজয়ী চেলসির হাতে ট্রফি তুলে দেওয়ার সময়ও ট্রাম্প মঞ্চে ছিলেন। তবেসেবার খেলোয়াড়দের সঙ্গে তার উপস্থিতি এবং গ্যালারি থেকে আসা মিশ্র প্রতিক্রিয়া (হাততালি ও দুয়ো) বেশ আলোচনার জন্মদিয়েছিল।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution