
দিনাজপুরের নবাবগঞ্জে দুর্নীতি বিরোধী বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এতে প্রাণকৃষ্ণপুর আন্দোলগ্রাম উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং আফতাবগঞ্জ বিএইউ উচ্চ বিদ্যালয় রানারআপ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার। তিনি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বণিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution