
প্রিন্ট এর তারিখঃ জুন ২৬, ২০২৬, ১১:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২৬, ৮:৪১ পি.এম
বোচাগঞ্জে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বোচাগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এ দোয়া মাহফিল শুক্রবার (২৬ জুন) বিকেলে সেতাবগঞ্জ কামিল মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি ও আলিম পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি শাহানুর রহমান পারভেজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা উত্তর শাখার অফিস সম্পাদক সেলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এসআরডি সম্পাদক আব্দুল মুহাইমিনুল এবং ফোকাস কোচিং সেন্টারের সহকারী পরিচালক নুর ইসলাম।
বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সফলতার জন্য কঠোর পরিশ্রম, সময়ের সঠিক ব্যবহার, নৈতিক মূল্যবোধ এবং মহান আল্লাহর ওপর ভরসা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান।
শেষে ২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের উজ্জ্বল ফলাফল, সুস্বাস্থ্য ও সফল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution