
লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার কর্তৃক পরিচালিত নীলফামারীর সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের ২০২৬ইং সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা দুইটায় শহরের কয়ানিজপাড়া এলাকায় অবস্থিত প্রতিষ্ঠান চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ লায়ন মো. মোখলেছুর রহমান জুয়েল।
প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক ফারুক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য সৈয়দ শাহ্ ফজলুর রহমান নাসিম, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সাবেক সভাপতি লায়ন আতাহার হোসেন বাদশা, সহকারী অধ্যাপক মো. আখতারুজ্জামান, এইচএসসি পরীক্ষার্থী তৃষা মনি, একাদশ শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসান প্রমুখ। পরে শিক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক মুফতি হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল।
শেষে পরীক্ষার্থীদের হাতে তাদের পরীক্ষার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড তুলে দেন অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রতিষ্ঠানের স্কুল শাখার প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক মো. আতাউর রহমানসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল জানান, এ বছর (২০২৬ ইং সাল) তাঁর শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা তিন বিভাগের মোট ২৩৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution