
সোমবার সামাজিক মাধ্যমে রিলেশনশিপ স্ট্যাটাস বদলান অভিনেত্রী নাজনীন নীহা। ফেসবুকে দেখা যায় তার রিলেশনশিপ স্ট্যাটাসে লেখা ‘এঙ্গেজড’। তবে কি সম্পর্কে জড়ালেন নাকি বাগদান সারলেন অভিনেত্রী— কৌতূহল শুরু হয় নেটিজনেদের মধ্যে। মন্তব্যের ঘরে জমে উৎসুক নেটিজেদের ভিড়। বিভিন্ন রকম মন্তব্য করতে থাকেন তারা। কেউ ধারণা করেন বিয়ে সেরেছেন নীহা। দেখতে চান পাত্রের ছবি। আবার কেউ চান মিষ্টি খেতে। সেসবেরও কোনো জবাব দেননি নীহা।
বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা হলে সে সময় সাড়া পাওয়া যায়নি নীহার। এবার তিনি মুখ খুললেন। হোয়াটস্যাপে এক খুদে বার্তায় ঢাকা মেইলকে নীহা লেখেন, ‘‘আমি ‘এঙ্গেজমেন্ট’ লিখিনি। লিখেছি ‘এঙ্গেজড’। অর্থাৎ আমি এখন সিঙ্গেল না। কারও না কারও সঙ্গে এঙ্গেজড। সময় হলে সব জানতে পারবেন।’’
এর আগে গেল ফেব্রুয়ারিতেও সামাজিক মাধ্যমে বিয়ের গুঞ্জন উঠেছিল নীহার। ফেসবুক ‘মাই ডে’ তে ‘আলহামদুলিল্লাহ’ লিখে একটি ছবি পোস্ট করেছিলেন। ছবিতে হলুদ লাগানো দুটি হাত দেখা গিয়েছিল। মুহূর্তেই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল এবং শুরু হয়েছিল বিয়ের গুঞ্জন। তখন বিষয়টিকে ‘নাটক’ বলে উড়িয়ে দিয়েছিলেন তিনি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution