
রংপুরের বদরগঞ্জে চোখ উপড়ানো অবস্থায় জাইদুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খাগড়াবন্ধ হালাবটতল এলাকার ভেটভেটির পাতারে ধানক্ষেতের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জাহিদুল ইসলাম বিষ্ণুপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খাগড়াবন্ধ পশ্চিমপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাকে হত্যা করে দুই চোখ উপড়ানো হয়েছে।
পুলিশ জানায়, নিহত ওই ব্যক্তির নাম জাইদুল ইসলাম। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যার প্রকৃত কারণ, কারা এ ঘটনায় জড়িত এবং চোখ উপড়ে ফেলার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution