
প্রথমবারের মতো অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্যের স্বাক্ষর রেখেছে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কারাতে দল। পাঁচ সদস্যের দল নিয়ে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়টি ১টি রৌপ্য ও ৩টি তাম্রসহ মোট ৪টি পদক অর্জন করেছে।
গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৬৮ কেজি ওজন শ্রেণিতে মো. শাহরিয়ার হাসান রৌপ্য পদক অর্জন করেন। এছাড়াও ৬০ কেজি ওজন শ্রেণিতে মো. অলিউর রহমান, ৫০ কেজি ওজন শ্রেণিতে কানুশ্রী সরকার এবং ৪৫ কেজি ওজন শ্রেণিতে তাহমিদা মারজান তাম্র পদক অর্জন করেন।
এ সাফল্যের পেছনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতা এবং কারাতে দলের প্রশিক্ষক লাভরাজ আচার্যের নিবেদিত প্রচেষ্টার কথা উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে হাবিপ্রবির শিক্ষার্থীরা আরও সাফল্য অর্জন করবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution