
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কারিগরি বিষয়ক বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। ব্র্যাকের সহযোগিতায় ও গণ উন্নয়ন কেন্দ্র নামের বেসরকারি উন্নয়ন সংস্থার বাস্তবায়িত প্রাইজ প্রকল্পের আওতায় ছয় মাস মেয়াদি এই প্রশিক্ষণ শেষে তাদের সনদপত্র দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে সাদুল্লাপুর উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানে গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিনিধি আফতাব হোসেনের উপস্থিতিতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ওয়াহাব। আয়োজিত এ অনুষ্ঠানে ২৫ জন মাস্টার ক্রাফট পারসন (ওস্তাদ) ও ৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়। প্রশিক্ষণের ট্রেডগুলোর মধ্যে- বিউটি সেলুন নারী, এমব্রয়ডারি ও জরি চুমকি, টেইলরিং এন্ড ড্রেস মেকিং, ইলেকট্রিক মোটর রিপেয়ারিং এন্ড রিওয়াইন্ডিং, কাঠ ফার্নিচার ডিজাইন, আইটি সাপোর্ট টেকনিশিয়ান, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন, মোটরসাইকেল সার্ভিস মেকানিক্স ও ওয়েল্ডিংস রয়েছে।
ওইসব সংস্থার প্রতিনিধিরা বলেন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকার ও অদক্ষ যুবদের দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিনিধি আফতাব হোসেন বলেন, প্রকল্পটির মাধ্যমে গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রাম জেলার ১০টি উপজেলার ৫০০ জন বেকার যুব-যুবতী ১৯টি ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করছে। এর মাধ্যমে তারা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হওয়ার পাশাপাশি নিজেদের আয়বৃদ্ধি করে পরিবার ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদী।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution