
প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৬, ১:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩, ২০২৬, ১০:১২ পি.এম
ফুলবাড়ীতে তীব্র ভাঙনে মসজিদ, সাতটি পরিবার ও সড়ক হুমকিতে

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বারোমাসিয়া নদীর তীব্র ভাঙনে একটি মসজিদ, গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক এবং অন্তত সাতটি পরিবার চরম ঝুঁকির মধ্যে রয়েছে।
প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে নদীতীরের মাটি, ফলে স্থানীয়দের মধ্যে সড়ক, মসজিদসহ বাড়ি-ঘর বিলীনের আতঙ্ক করছে।
শুক্রবার দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম বালাতাড়ি এলাকায় গিয়ে বারোমাসিয়া নদীর ভাঙন আতঙ্ক স্থানীয়রা।
ওই এলাকার হালিম ইসলাম, আফজাল হোসেন ও আব্দুল লতিফ জানান, চলমান ভাঙনের কারণে নদীটি আমাদের বসতবাড়ি ও মসজিদের একেবারে কাছাকাছি চলে এসেছে। যেকোনো সময় নদীগর্ভে বিলীন হতে পারে বসতভিটা, মসজিদ এবং চলাচলের সড়কটি। তাই দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপের দাবী জানাচ্ছি।
একই এলাকার সামচুল হুদা বাবুল, পলাশ, তাজুল ইসলাম ও মিজানুর রহমান জানান, দ্রুত ভাঙন ঠেকাতে না পারলে বেশ কিছু পরিবার, একটি মসজিদসহ গুরুত্বপূর্ণ সড়কটি ভেঙে গেলে অন্তত দেড় শতাধিক পরিবারের একমাত্র যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। ইতোমধ্যে সড়কের কিছু অংশ নদী গর্ভে বিলীনের পথে। জরুরি ভাঙন ঠেকাতে কার্যকরী পদক্ষেপ নেওয়া না গেলে দেড়শতাধিক পরিবারের যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন হয়ে পড়বে বলে উদ্বেগ জানিয়েছেন।
নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হাছেন আলী জানান, দ্রুত ভাঙনরোধে জিও ব্যাগ ফেলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি। তার ভাষ্য, এখনই ব্যবস্থা না নিলে শুধু কয়েকটি পরিবার নয়, গুরুত্বপূর্ণ একটি মসজিদ ও গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাও একেবারে বিছিন্ন হয়ে পড়বে। তিনি আরও জানান, ভাঙনের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসানের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution