
প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৬, ৪:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২৬, ১:২৪ পি.এম
ভূরুঙ্গামারীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

তিলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, শুক্রবার দুপুরের দিকে স্থানীয়রা দুধকুমার নদের চরে লাশটি দেখতে পেয়ে আমাকে জানায়। দুধকুমার নদের পানি কমে যাওয়ায় লাশটি চরের কাদায় আটকা পড়েছে। থানা পুলিশকে বিষয়টি জানানো হলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লাশটি সম্ভবত ভারতীয় নাগরিকের।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, লাশটি ভারত থেকে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে। লাশের পরিচয় মেলেনি। অজ্ঞাত লাশটির দাফনকাজ সম্পাদনের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন আঞ্জুমান মুফিদুল ইসলামে নিকট হস্তান্তর করা হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution