
রংপুর আইন কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস পার্টি ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রংপুর নগরীর কামাল কাছনা গুঞ্জনমোড় এলাকার রুপকথা থিমপার্কে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এলএলবি প্রথম বর্ষের শিক্ষার্থীদের আয়োজনে দিনব্যাপী ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে ছাত্রদের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন রংপুর আইন কলেজের অধ্যক্ষ মোঃ সাজেদ হোসেন তাতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষকবৃন্দ৷ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের আইডি কার্ড বিতরণ,কবিতা আবৃত্তি, নাচ গানসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution