
সারাদেশের মতো সোমবার নীলফামারীর সৈয়দপুর উপজেলায়ও নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় পল্লী উন্নয়ণ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন অফিস আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপন, গাছের চারা, ঋণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপজেলা পরিষদ হলরুমে “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” দিবসের এবারের প্রতিপাদ্যের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। এতে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (ইউআরডিও) মো. আবু তাহের। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহসভাপতি কাজী মো. একরামুল হক, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার নায়েমে আমীর মো. শফিকুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষ্যে উপজেলার বিআরডিবির ১৯জন সদস্যদের মাঝে ১০ লাখ ৯০ হাজার টাকা ঋণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা পরিষদ কার্যালয় থেকে র্যালি বের হয়ে উপজেলা পরিষদের সামনের সড়কসমূহ প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, সফল উপকার ভোগী, শিক্ষার্থীরা অংশ নেন। পরে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution