
প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৬, ১২:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৯:২৩ পি.এম
বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মা ও ছেলে নিহত

দিনাজপুরের বীরগঞ্জে মাছবাহী পিকআপের ধাক্কায় ফাহিমা আক্তার (২৮) ও মোঃ আব্দুল্লাহ (৩) নামে মোটর সাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় মোঃ নাজমুল ইসলাম (৩২)নামে মোটর সাইকেল চালক আহত হয়েছেন। ফাহিমা আক্তার এবং মোঃ আব্দুল্লাহ কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মালগ্রাম এলাকার মোঃ নাজমুল ইসলামের স্ত্রী এবং ছেলে। আহত মোঃ নাজমুল ইসলাম একই এলাকার রফিকুল ইসলামের ছেলে।
মঙ্গলবার সকাল সাড়ে ৫টায় উপজেলার ভোগনগর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের পাঁচপীর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোঃ নাজমুল ইসলাম স্ত্রী ফাহিমা আক্তার ও পুত্র মোঃ আব্দুল্লাহকে হোমিওপ্যাথিক চিকিৎসক দেখানোর জন্য নিজ বাড়ি হতে মোটরসাইকেল যোগে ঠাকুরগাঁও জেলার সদর থানার উত্তর গড়েয়া এলাকার উদ্দেশ্যে রওনা দেন।
পথে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের পাঁচপীর নামক স্থানে পৌছালে মোটরসাইকেলটি পৌঁছালে পিছন দিক থেকে একটি মাছবাহী পিকআপ ধাক্কা দেয়। মোঃ নাজমুল ইসলাম মোটর সাইকেলসহ রাস্তায় ছিটকে পড়লে পিকআপটি দ্রুত পালিয়ে যাবার সময় তার স্ত্রী ও ছেলের শরীরের উপর তুলে দেয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী ও ছেলে মারা যায়। স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় মোঃ নাজমুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বীরগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক পিকআপটিকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution